ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ১০ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে ভ্রাম্যমাণ দোকান দিলেন পৌর মেয়র মোস্তাক


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২২-৮-২০২৩ বিকাল ৫:১১
অসহায় প্রতিবন্ধীদের মাঝে স্বনির্ভরতার লক্ষ্যে ভ্রাম্যমাণ মালামালসহ জয় বাংলা মানবিক স্টল নামে ১০ দোকান  বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে  দশজন প্রতিবন্ধীর মাঝে পৌর মেয়রের নিজস্ব তহবিল থেকে এসব বিতরণ করা হয়।
 
যেসব শারীরিক প্রতিবন্ধীরা দোকান পেয়েছেন তারা হলো, আলী  হোসেন,ইয়াছিন হোসেন,মীম আক্তার, মায়া রানী,শিহাব হোসেন,সুরাইয়া বেগম, রেজাউল করিম,ছানোয়ার, জামিরুল, তুহিন। 
 
এ সময় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি  বলেন, মেয়রের এই উদ্যােগ  প্রশংসনীয়। সরকার কিংবা কোন একক ব্যাক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে অসহায় ও দুঃস্থদের জন্য এমন প্রকল্প বাস্তবায়ন বেশ কষ্টকর।  সমাজের বিত্তবানদের এ কাজে অংশ গ্রহনের জন্য তিনি উদাত্ত আহবান জানান।
 
এসময় পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, অসহায় মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামুখী উদ্যোগ নেওয়া  হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত