পদ্মার হঠাৎ তান্ডবে ত্রিশ মিনিটে ১২টি ঘড় বিলীন
মানিকগঞ্জের হরিরামপুরে ধূলসড়া ইউনিয়নে ৩০ মিনিটে পদ্মা ভাঙনে ১২ টি বাড়ি, ধান, ভুট্টাসহ ৪ টি ঘড় পদ্মায় বিলীন হয়ে গেছে। পদ্মা ভাঙন ঝুকিতে স্কুলসহ অর্ধ শতাধিক বাড়িঘর। সোমবার রাত নয়টার দিকে উপজেলার ধূলশুড়া ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর এলাকায় ভাঙনে নি:স্ব ১২ টি পরিবার। পদ্মায় বিলীনের পথে ৪৬ নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির একটি পিলার পদ্মায়। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
ইসলামপুর গ্রামের গৃহবধূ ময়না বেগম বলেন, সরিষা ৫ মন, ৫০ মন ধান, ৪ মন তিল ও ভুট্টা সহ আমার ঘর পদ্মায় নিয়ে গেছে। ৩০-৪০ মিনিটে আমার সব শ্যাষ। আমরা পথের ফকির হয়ে গেছি।
আবিধারা এলাকার হারুন ও সাগর জানান, আবিধারা ও ইসলামপুর গ্রামের লিটনের ঘর, বাদলের ঘড় ৩ টা, রফিজ, কালামের বাড়ি, সেকেন্দার দোকান, শাহিনের বাড়ি, আফজাল বিশ্বাস, সিদ্দিক মেম্বারের বাড়ি বিলীন হয়ে গেছে। ১২ টি বাড়ির ঘর ও ধান, ভুট্টা, তিল পদ্মায় পড়ে গেছে।
মোহনপুর এলাকার সাগর বলেন, স্থায়ী বেরি বাঁধ না হলেযা আছে সব শ্যাষ হইব।গৃহবধূ সালমা আক্তার বলেন, রাইতে ভূমিকম্পের মতো সব শ্যাষ হইয়া গেছে। আমরা যাব কই।মো. মিলন জানান, আমার শশুর বাড়ির একটা ঘর গেছে।কাঞ্চন বেপারি বলেন - আধা ঘন্টায় আমগো সব শ্যাষ হইয়া গেছে। আমরা স্বপ্নেও ভাবিনি, আমগো এমন দশা হইবো। মীর বাসেদ বলেন, আমগো দু:খের শ্যাষ নাই।
ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান বলেন, আমার কাছে মনে হয়েছে ভূমিকম্প হচ্ছে। ৩০-৪০ মিনিটে ১২ টা বাড়ি শেষ। স্কুল যেকোন সময় শেষ হয়ে যাবে। গতকাল চোখের সামনে বাড়ি গুলো শেষ হতে দেখছি। সারা রাত পদ্মার পাড় ছিলাম।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি। এডিসি জেনারেল স্যার ও আসছেন। পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আছেন। পানি উন্নয়ন বিভাগ কাজ করছেন।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন, সকাল থেকে স্পটে রয়েছি। এ এলাকায় পানি উন্নয়ন বিভাগ থেকে আপদকালীন সময়ে ১২০০ মিটার কাজ চলছে। হঠাৎ করেই গতরাতে কয়েকটি বাড়ি বিলীন হয়ে গেছে। জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং শুরু করেছি। আশা করি ভাঙন রোধ হবে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য