ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে যৌতুকের দাবীতে স্বামীর হাতে স্ত্রী খুনের আসামী র‌্যাবের অভিযানে গ্রেপ্তার


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২২-৮-২০২৩ বিকাল ৬:১৭

ঝিনাইদহে যৌতুকের দাবীতে স্বামীর হাতে স্ত্রী খুনের অন্যতম পলাতক আসামীকে র‌্যাবের হাতে গ্রেপ্তার।
গত সোমবার (২১আগষ্ট) রাত ১ টার সময় র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর বাজারস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা সহযোগী অন্যতম আসামী মোঃ রাসেল (২৮) কে গ্রেপ্তার করে। সে একই এলাকার মোঃ হাফিজের ছেলে।  
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বেশ কয়েক বছর আগে ভিকটিম সিমা খাতুনের সাথে জহুরুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের সময় আসামীকে ভিকটিমের বাবা যৌতুক বাবদ নগদ টাকা এবং সংসারের বিভিন্ন জিনিসপত্র প্রদান করেন। পারিবারিক জীবনে তাদের দুইটি সন্তান রয়েছে। কিছুদিন পুর্বে আসামী ব্যবসা করার কথা বলে ভিকটিমের নিকট ২,০০,০০০/-টাকা যৌতুক দাবী করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বিষয়টি জানতে পেরে ভিকটিমের পিতা তার অভাব অনটনের সংসার হতে ১,০০,০০০/-টাকা যৌতুক প্রদান করেন। আসামী যৌতুকের অবশিষ্ঠ টাকা দাবী করিয়া পুনরায় ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। দাবী করা যৌতুকের অবশিষ্ট টাকা না পেয়ে গত ১৩ মে ২০২৩ তারিখ ভিকটিমের সাথে আসামীর বাকবিতন্ডা হয়। তখন ভিকটিম যৌতুকের অবশিষ্ঠ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ধৃত সহযোগী আসামীর সহায়তায় পাষন্ড আসামী তার ভাড়াকৃত বসত ঘরের মধ্যে লোহার হাতুড়ী দিয়ে ভিকটিমকে এলোপাথারিভাবে আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে একই তারিখ চিকিৎসারত অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়। উক্ত বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল আত্মগোপনে থাকা হত্যাকারী পাষন্ড স্বামী জহুরুল ইসলামকে র‌্যাব গ্রেপ্তার করে এবং সহযোগী আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহযোগী আসামীর অবস্থান নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকান্ডের সাথে সস্পৃক্ততার কথা স্বীকার করে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ