ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২৩ রাত ৯:৩৪

ফরিদপুরের সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত  পালাতক আসামী চুন্নু মাতুব্বর (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গত সোমবার (২১ আগস্ট) রাতে কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার কালিয়াচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব ও সদরপুর পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত চুন্নু উপজেলা সদর ইউনিয়নের চর ব্রাহ্মণদী গ্রামের রহিম মতুব্বরের ছেলে।
জানা যায়,  ২০১২ সালে একই গ্রামের হারুন মুন্সীর মেয়ে রাসিদা আক্তারকে(২৬) প্রাইভেট পড়াতে গিয়ে ধর্ষণ করে হত্যা করে চুন্নু।  এ ঘটনায় ধর্ষিতার ভাই  আলমগীর হোসেন বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১,তারিখ: ০৮-০২-২০১২) করেন। পরবর্তীতে ওই মামলায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে চলতি বছরের ফেব্রুয়ারিতে (২০২৩) বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এই আসামি দীর্ঘ ১১ বছর ছদ্মবেশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তিনি বলেন, আজ মঙ্গলবার গ্রেফতার হওয়া মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি চুন্নু মাতুব্বরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক