জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কর্ণফুলি সরকারি কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন।
কাপ্তাই তথ্য অফিসের অফিস সহকারী শফিউল আজিম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত । স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি কলেজ এর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শান্ত চাকমা।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না। তিনি সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। আজ বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে হৃদয়ে ধারণ করে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যভ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
Link Copied