দামুড়হুদায় জামায়াত-বিএনপি’র ৭ নেতাকর্মী আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি’র ৭ জন নেতাকর্মীকে আটক করেছে। মঙ্গলবার রাতের বিভিন্ন সময় এই অভিযান পরিচালনা করে এদেরকে আটক করা হয়। বুধবার দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার রাতে বিএনপি-জামাতের নেতাকর্মীরা নাশকতা করতে পারে এমন সংবাদ পায়। এ সময় জামাত বিএনপি’র বিভিন্ন কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কুড়ুলগাছি ইউপি জামায়েত সদস্য হাফিজুর রহমান (৪৫), চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক রকিবুল হাসান (২৮), তিতুদহ ইউনিয়ন বিএনপির সদস্ মোঃ রবিউল ইসলাম( ৫০) শহিদুল ইসলাম (৬০), মোঃ ইব্রাহিম হোসেন (৩৬),আশরাফুল হক জাকির (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। এদিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক শামসুল হক(৫৫) কে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানার ১৫(৩)/২৫ডি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; তৎসহ ৪/৬ বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮ ধারা-এর সন্ধিগ্ধ আসামী হিসাবে গ্রেফতার করা হয়।বুধবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা কোর্টে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান