ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে শিক্ষকের লাশ উদ্ধার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৩ দুপুর ৪:৫৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল্লাহ আল মামুন( ৩৬) নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার (২৩ আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এর গোবিন্দপুর ২০নং সেক্টরের একটি সবজি খেত থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।
 
 আব্দুল্লাহ আল মামুন ঢাকার নর্দান ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। তিনি ফেনী জেলার সদর উপজেলার গজারি কান্দি এলাকার আবুল কালামের ছেলে। বর্তমানে স্ত্রী মোরশেদা বেগমকে নিয়ে তিনি ঢাকার দক্ষিণ খান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
 
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ জানান,  উপজেলার পূর্বাচল উপশহর এর গোবিন্দপুর ২০নং সেক্টরের একটি সবজি খেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেন । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  দুপুরে পরিবারের লোকজন শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের লাশ সনাক্ত করেন। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মরগে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে বলেও জানান ওসি ‌ ।
 
আব্দুল্লাহ আল মামুনের শশুর আব্দুর রাজ্জাক চৌধুরী জানান,  গত মঙ্গলবার সকাল দশটায় বাসা থেকে বের হয় আব্দুল্লাহ আল মামুন। পরে মোবাইল বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর সন্ধ্যা ছয়টায় শশুর আব্দুর রাজ্জাক চৌধুরী বাদী হয়ে দক্ষিনখান থানায় একটি জিডি করেন। এরপরে মোবাইল টেকিং এ পূর্বাচলে অবস্থান দেখা যায়। পরে রূপগঞ্জ থানায় খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন এটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তখন ওই লাশটিই আব্দুল্লাহ আল মামুন বলে
 তারা সনাক্ত করেন। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার