ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৫-৮-২০২১ বিকাল ৬:২৮
ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা ও সহায়তার লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ‍আগস্ট) অনলাইন জুম প্লাটফর্মের মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
 
‘আর্তমানবেতার সেবায় মানুষের পাশে দাঁড়াই’- এই স্লোগানে জেলা বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন- প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু, বিশেষ অতিথি রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী, আবু তাহের দুলাল, ওবায়দুল্লাহ মাসুদ, ইউনুস আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌদুরী মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। এ সময় জেলা, সদর উপজেলা, পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
জেলা বিএনপি কার্যালয়ে অবস্থিত করোনা হেল্প সেন্টারে এখন থেকে প্রতিদিন যে কোনো করোনা আক্রান্ত রোগী বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এরমধ্যে কনসেনট্রেটর মেশিনের সহযোগিতা, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্যানিটাইজার, রোগীদের চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধপত্র বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে