ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

তুরাগে রমরমা টোকেন বানিজ্য, অবৈদ বিদ্যুৎ সংযোগে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৩ দুপুর ১১:২৩
রাজধানীর তুরাগ ও উত্তরায় বিদ্যুৎ খেকো অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা টোকেন বানিজ্য রমরমা।  “পাকুরিয়া  কল্যাণ সমিতি" এর টোকেনের নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
 
সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর উত্তরা পশ্চিম ও তুরাগ এলাকায় ৩ হাজারের অধিক অটোরিক্সা চলে “পাকুরিয়া কল্যাণ সমিতি” আওতায়। আর এই টোকেন বানিজ্যের মূল হোতা তুরাগ থানার ৫২নং ওয়ার্ডের আহালিয়া এলাকার আব্দুল আজিজ মোল্লা ও বরকত উল্লাহ। মাসিক ভাবে প্রতিটি টোকেন বিক্রি করে ২" হাজার ৫"শ টাকায়। একপ্রকার জোর করেই টোকেন নিতে বাধ্য করে অটোরিকশা চালকদের। 
 
এলাকার একাধিক রিক্সা চালকের সাথে কথা বলে জানা যায়, তিনি কিছু উশৃংখল ছেলেদের দ্বারা এই টোকেন বানিজ্য চালায়। টোকেন না নিলেই বিপদ। টোকেন ছাড়া কেউ অটোরিক্সা চালাতে পারেনা। শুনতে হয় গালি টাকা দিতে দেরী হলে রিক্সা কেড়ে নিয়ে ঢাকা ছাড়া করার হুমকি দেয়। এমনকি শারীরিক ভাবে আঘাত করতেও দিধা করেন না টোকেন মালিকপক্ষ। 
এবিষয়ে জানতে চাইলে টোকেন বানিজ্যের অন্যতম হোতা আজিজ মোল্লা প্রতিবেদককে বলেন, সবুজ চালাই আপনে এটা জাইনা দেখেন। যারা বলছে তাঁরা মিথ্যা কথা বলছে। এ বিষয়ে আপনার সাথে সরাসরি কথা বলবো।
 
সূত্রে জানা যায়, সাধারণত একটি ইজিবাইকের জন্য চার থেকে পাঁচটি ১২ ভোল্টের ব্যাটারি প্রয়োজন। আর প্রতি সেট ব্যাটারি চার্জের জন্য গড়ে ১ হাজার থেকে ১২শ ওয়াট হিসেবে অন্তত আট ইউনিট (দিনে বা রাতে কমপক্ষে ৮ ঘণ্টা) বিদ্যুৎ খরচ হয়। সে হিসেবে ১২ হাজার অটোরিকশাতে প্রতিদিন অন্তত ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়।
 
এ হিসেবে প্রতি মাসে ২ হাজার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হওয়ার কথা। কিন্তু প্রায় ৭০ ভাগ গ্যারেজেই চুরি করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ করার ফলে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুতের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
 
বিদ্যুৎ সাশ্রয়ে নানা সিদ্ধান্ত ও পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু ‘বিদ্যুৎ খেকো’ অটোরিকশা বন্ধ না হলে এসব গৃহীত পরিকল্পনার সুফল ভেস্তে যাবে বলে আশঙ্কা সাধারণ জনগণের।
 
এবিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ফাঁড়ি ইনচার্জ আল-আমিন “পাকুরিয়া কল্যাণ সমিতি” এর বিষয়ে আমি অবগত না আর এটা নিয়ে তো কেউ অভিযোগ করছে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এটা ট্রাফিক পুলিশের দায়িত্ব, তাঁরা অভিযান করার প্রয়োজন মনে করলে আমরা সহযোগিতা করি। তাছাড়া এটাতো মহাসড়ক না এটা গলি।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি