পাবনায় সাপের কামড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
পাবনার সাঁথিয়া উপজেলায় সাপে কামড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় এক কলেজ শাখার এক নেতার মৃত্যু হয়েছে।
নিহত রাকিবুল ইসলাম খান (২২) কাশিনাথপুর ইউনিয়নের সাটিয়াকোলা গ্রামের আহেদ আলীর ছেলে। তিনি কাশিনাথপুর শহীদ নুরুল ইসলাম ডিগ্রী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও ওই কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাকিব তার বন্ধুদের নিয়ে ইউনিয়নের আম্বুগাড়া বিল শ্মশানের পাশের একটি পুকুরে মাছের খাদ্য খাওয়াচ্ছিল। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।
তার বন্ধুরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কাশীনাথপুর মা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু রাত ১০টার দিকে রাকিবের অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি