চট্টগ্রামে চালের কেজি এক ও ডাল ৪ টাকা
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজসেবামূলক সংগঠন মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ১৫ টাকায় প্রায় ৬০০ টাকার বাজার কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্প্রতি চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ সামারা কনভেনশন সেন্টারে উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চসিকের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এ কার্যক্রমে এক টাকায় কেজি চাল, ৪ টাকায় কেজি ডাল, ৫ টাকায় লিটার সয়াবিন তেল, ১ টাকা কেজি লবণ, ২ টাকা কেজি আটা, ৬ টাকায় ১টি মুরগি, ১ টাকা কেজি আলু, ২ টায় লাউ, ২ টায় মিষ্টিকুমড়া, ২ টাকায় ৬টি ডিমসহ ১১ ধরনের পণ্য থেকে ১৫ টাকায় পছন্দমতো পণ্য কেনার সুযোগ পায় ২০০ নিম্নআয়ের পরিবার। এসময় বাজার করতে আসা পঞ্চাশোর্ধ রফিক উদ্দিন বলেন, এ যুগে ১৫ টাকায় এতো বাজার পাবো কল্পনা করিনি। গৃহিনী জরিনা বেগম বলেন, এই বাজার থেকে পরিবারের জন্য ৬ টাকায় মুরগি কিনতে পেরেছি। অনেকদিন পর মুরগীর মাংস খাওয়ার সুযোগ পেয়েছি। দিনমজুর হাফিজ মিয়া বলেন, আমাদের মতো গরিব মানুষের জন্য এমন বাজারের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ। ১৫ টাকার বিনিময়ে বাজার থেকেই শুধু মুরগিই নয়, চাল, ডাল সবজিসহ আরও অনেক কিছুই পেয়েছি।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, একটা গোষ্ঠি আছে যারা সব সময় এদেশের উন্নয়নকে পিছিয়ে দিতে চায়। জাতির পিতাকে খুন করার মাধ্যমে এটা শুরু করেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সফলতা ও দেশকে উন্নতির দিকে এগিয়ে নেয়া বুঝতে পেরেই স্বাধীনতা বিরোধীরা তাঁকে ঠান্ডা মাথায় হত্যা করে। ঘাতকের বুলেটে নিহত হন বঙ্গবন্ধুসহ পরিবারের ২৬ সদস্য ও স্বজন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা মার্কা ক্ষমতায় আসায় মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করে দেশ পরিচালনার সুযোগ দিবো আমরা। তিনি বলেন, আজকে ওই ১৫ টাকার বাজার কার্যক্রম একটি মহৎ উদ্যোগ। আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন চৌধুরী তাঁর প্রিয় কন্যার নামে এ উদ্যোগ গ্রহন করেছেন। ১৫ আগষ্টে মাত্র ১৫ টাকা দিয়ে বিভিন্ন প্রকারের নিত্যাপণ্য কিনতে পেরেছে সুবিধাবঞ্চিতরা। এটি প্রশংসনীয়।
আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু এমপি। তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে সর্বকালের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মর্যাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্ববান জানান। তিনি, ১৫ আগস্টে নিম্নআয়ের মানুষদের জন্য ১৫ টাকায় বাজার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান, তরুণ আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের ২০০ শ্রমজীবী পরিবারকে ১৫ টাকায় বাজার প্রদান করছি। যে বাজার থেকে ১৫ টাকা প্রতীকি মূল্যে প্রায় ৬০০ টাকার বাজার করতে পারছে শ্রমজীবী পরিবারগুলো। তিনি ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের ২৬ সদস্য ও স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করেন।
ওয়ার্ড যুবলীগ নেতা আনিসুর রহমান মানিক ও এস এম কায়েসের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, মহানগর আ’লীগের উপদেষ্টা শফর আলী, নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ সভাপতি খয়রাতি মিয়া চৌধুরী, শুলকবহর ওয়ার্ড আ’লীগ সভাপতি আতিকুর রহমান, নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক, শুলকবহর ওযার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়াদী উদ্দিন, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, ইউনিট আ’লীগ নেতা শাহীনুল আলম, জাফর আহম্মদ, মো. হোসেন, মো. অহিদ চৌধুরী মুক্তি, আনিসুর রহমান মানিক, এস এম মবিনুল হক মনিরাজ প্রমূখ। অনুষ্ঠানে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা নিয়াজ মাখদুম ফারুকী।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied