ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৪-৮-২০২৩ দুপুর ৪:১
মাদারীপুর তারুণ্য পরিবার আছে,অসহায় মানুষের পাশে এই স্লোগান নিয়ে অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
 
আজ সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।
বিশেষ অতিথি ছিলেন মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠন এর সভাপতি মাহাবুবুর রহমান বাদল, দৈনিক ব্যতিক্রম এর সম্পাদক ও প্রকাশক মোঃ মহিউদ্দিন ফারুকী। 
আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবলীগের সহসভাপতি আবু রেজাউল হক রিজেন,পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব মাহমুদ কাওছার, জেলা কসমেটিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, তারুণ্য পরিবারের উপদেষ্টা ডাঃ মেহেদী হাসান সোহেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তারুন্য পরিবারের সদস্যবৃন্দ। 
উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা ও পরিচালক সোহাগ হাসান।
এ সময় প্রধান অতিথি পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ বলেন  তারুণ্য পরিবারের এমন সুন্দর উদ্যোগের জন্য সাধুবাদ জানাই এবং তারুন্য পরিবারের জন্য দোয়া করেন। 
তারুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান বলেন সবাই তারুণ্য পরিবারের জন্য দোয়া করবেন যেন আগামীর  দিনগুলোতে আরো বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। অনুষ্ঠানে অসহায় ব্যক্তির হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লাকসামে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

হাকিমপুরে ৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

পটুয়াখালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে পাল্টাপাল্টি অভিযোগ, তীব্র বিতর্ক

ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ

কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে তাঁতির মরদেহ

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ