চন্দনাইশে ভিক্ষাবৃত্তি নিরসন ও নিরুৎসাহিত করণে দুইজন ভিক্ষুককে দোকান ঘর নির্মাণ
চট্টগ্রাম চন্দনাইশে ভিক্ষাবৃত্তি নিরসন ও নিরুৎসাহিত করণে সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ভিক্ষাবৃত্তি নিরসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুইজন ভিক্ষুককে দোকান ঘর নির্মাণ করে দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। আজ ২৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোহনা বেগম এবং জোয়ারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলম এই দুইজনকে ভিক্ষাবৃত্তি আর জড়িত না হওয়ার শর্তে দোকান ঘর নিমার্ণ করে সেই ঘর উদ্বোধন উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। এসময় অতিথিরা বলেন,প্রাচীন কাল থেকেই মানব সমাজে ভিক্ষাবৃত্তি চলে আসছে। উপমহাদেশেও এর ইতিহাস দীর্ঘ দিনের। বৃটিশ ও পাকিস্তান আমলের শোষন, বঞ্চনা এবং নদী ভাঙ্গন, দারিদ্র্য, রোগ-ব্যাধি, অশিক্ষা ইত্যাদি কারণে ভিক্ষাবৃত্তির ব্যাপক বিস্তৃতি ঘটে। বর্তমান সময়ে কিছু মানুষের কর্ম বিমুখতা এবং একদল স্বার্থান্বেষী মহলের অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ভিক্ষাবৃত্তির ব্যাপক প্রসার ঘটেছে। ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। এটি স্বীকৃত কোন পেশা নয়। বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ ঘটেছে। ভিক্ষাবৃত্তির লজ্জা থেকে দেশকে মুক্ত করার সময় এসেছে। দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান