ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা,পরিবার বলছে নাটক
যশোরের অভয়নগরে ডাকাত সন্দেহে মাসুদ রানা (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরো পাঁচ যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোররাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের কাটাখালী এলাকা থেকে মরদেহ ও আহত পাঁচজনকে উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, মাসুদ রানাকে পরিকল্পিতভাবে হত্যা করে ডাকাতির নাটক সাজানো হয়েছে।
নিহত মাসুদ রানা যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। আহতরা হলেন গাইদগাছী গ্রামের ইসমাইল আলীর ছেলে জুলফিক্কার আলী (৩০) মণিরামপুর উপজেলার সুবলকাটি গ্রামের মনসুর আলী বিশ্বাসের ছেলে ইসরাফিল হোসেন (১৯)একই উপজেলার করেরাইল গ্রামের শামীম মোল্যার ছেলে সজিব মোল্যা (১৯)একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে সুমন হোসেন (১৯) ও বারপাড়া গ্রামের বাবুল গাজীর ছেলে মঈন উদ্দিন (১৯)।
প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেলেও নিরাপত্তার অভাবে রাতে সেখানে যেতে পারিনি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পরে পুলিশ এসে মরদেহ ও আহত পাঁচজনকে উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের চাচাতো ভাই জিয়াউর রহমান বলেন,আমার ভাই কাঠ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তবে সে একজন মাদকাসক্ত। প্রায় রাতে সে সদর উপজেলার গাইদগাছি গ্রামে গিয়ে জুলফিক্কারের বাড়িতে মাদকসেবন করত।ঘটনার দিন রাতে সে জুলফিক্কারের বাড়িতে চার বন্ধুকে সঙ্গে নিয়ে মাদক সেবন করছিল। মধ্যরাতে স্থানীয় বাবু, মুরাদ, শিমুল, রাজু, পিন্টু, আফসারসহ অজ্ঞাতনামা কয়েক যুবক দেশীয় অস্ত্র সহকারে জুলফিক্কারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তারা আমার ভাইকেসহ ঘরের মধ্যে থাকা সকলকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে এবং ডাকাত ডাকাত চিৎকার করে পেটাতে শুরু করে। পরে তারা গুরুতর আহত অবস্থায় ছয়জনকে অভয়নগরের বনগ্রাম কাটাখালি মোড়ে এনে ফেলে রাখে। ওরা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে নাটক সাজিয়েছে।
’ এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ সাংবাদিকদের কে জানান,অভয়নগর ও যশোর সদর উপজেলার সীমান্তে মারপিট ও হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছয়। ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানা নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। তবে যশোর কোতোয়ালি মডেল থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied