পদ্মার ভাঙনে ঝুকিপুর্ণ শতবর্ষী স্কুল ভবন নিলামে
গত কয়েকদিনে পদ্মার হঠাৎ ভাঙনে দিশেহারা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুরা ইউনিয়ন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে আবিধারা গ্রামের বেশ কয়েকটি পরিবারের ১২ টি ঘড়। শতবর্ষী স্কুলটি এরই মধ্যে আংশিক পদ্মাগর্ভে চলে গেছে। আংশিক বিলীন হওয়া শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়টি গতকাল বৃহঃবার দুপুরে উন্মুক্ত নিলাম দিয়েছে উপজেলা প্রশাসন।
৪৬ নম্বর চর মুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৫৯ হাজার ৪৮ টাকায় উন্মুক্ত নিলাম পান স্থানীয় বিল্লাল হোসেন নামের একজন।হরিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে আরও জানান, ২০০৬ সালে নির্মিত বিদ্যালয়টি কত টাকা ব্যায়ে নির্মিত হয়েছিলে, সেটা আমার জানা নেই।
ভাঙন কবলিত স্পটেই উন্মুক্ত নিলাম দেয়া হয়েছে। নিলাম কমিটির সদস্য আমিসহ হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় জনগণ এবং নিলামে অংশগ্রহনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত নিলাম দেয়া হয়।
ঝুকিপূর্ণ বিদ্যালয়টি ৭ থেকে দশদিনের মধ্যে বিদ্যালয় ভবনটি ভেঙে নিয়ে যাবার জন্য বলা হয়।বিদ্যালয়টিতে ২০ জন শিক্ষার্থী ছিলো, শিক্ষার্থীদের পরিবারের অনেকের ঘড়বাড়ি বিলীন হওয়ায় কেউ কেউ দুরে চলে গেছে,আর যারা আশপাশে আছে, তাদের ট্রেস করে পাশে আরেকটি স্কুল ধুলশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আগামী রবিবার থেকে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম পুরোদমে চলবে।
পদ্মার ভাঙনে অসহায় আবিধারা গ্রামটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সচেষ্ট বলে জানিয়েছে। পাউবোর মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন জানান, ইতিমধ্যে কয়েক শত জিও ব্যাগ এবং ৫ টন ওজনের জিও টিউব ফেলানো হয়েছে। গ্রামটি রক্ষায় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
পদ্মার সর্বনাশী রূপের নেপথ্যে অপরিকল্পিত অবৈধ বালু উত্তোলনকে দায়ী করেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। তিনি বলেন, “উপজেলার ধুলসুরা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র বড় বড় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। পার্শ্ববর্তী দোহার উপজেলার ক্ষমতাসীন দলের এক নেতা এর সঙ্গে যুক্ত। অবৈধ বালু উত্তোলন করায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তবে সেই নেতা প্রভাবশালী হওয়ায় তাকে কেউ দমাতে পারছে না। আর এর ভুক্তভোগী হচ্ছি আমরা।”
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied