ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সংসারের ব্যয় সামলাতে না পেরে যুবকের আত্মহত্যা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৫-৮-২০২৩ দুপুর ৩:১৬
 পটুয়াখালীর দুমকীতে সংসারের ব্যয় সামলাতে না পেরে ঋণগ্রস্ত হয়ে    মামুন মৃধা(৩৭) নামে এক যুবক  গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামে এ ঘটনা ঘটেছে। সে সাতানি গ্রামের   আঃ করিম মৃধার   ছেলে। স্থানীয়রা জানান, নিজের আয় উপার্জন না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েন। সংসারের ব্যয়ভার বহন করতে পারছিলোনা সে। একাধিক ব্যক্তির কাছে পরিবার পরিচালনার অক্ষমতার কথাও  প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন সংসার পরিচালনায় ব্যর্থ  ও  হতাশাগ্রস্ত হয়ে এ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 
নিহতের সহোদর লুৎফর  মৃধা জানান,  প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বেড়িয়েছে। পরে জানতে পারেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কারণ জানতে চাইলে বলেন, সংসার চালাইতে সে অনেক দায়দেনায় জর্জরিত হয়েছে। এ দুশ্চিন্তায়ই এমন কাজ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য, মো. সোহরাফ হোসেন  জানান,  তাঁদের পারিবারিক কোন সমস্যা নাই।সংসার  পরিচালনায় দুশ্চিন্তাগ্রস্ত হয়েই এমন কাজ করে থাকতে পারেন।সংসার কিভাবে চালাবেন এ হতাশার কথা অনেকের কাছেই প্রকাশ করছেন।
দুমকী থানার ওসি(তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, যতটুকু জানা গেছে  তাঁদের পারিবারিক কোন সমস্যা নাই।লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস