ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নোয়াখালী রেলওয়ে মাস্টার আসাদুজ্জামানের বিরুদ্ধে নানান ধরনের অনিয়মর অভিযোগ


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ২৫-৮-২০২৩ বিকাল ৭:২৭

প্লার্টফর্মের ট্রেন পাসিং,সিগন্যালিং রেল মষ্টারের  মূল দায়িত্ব হলেও,যাত্রীদের সুরক্ষা সহ স্টেশনের অনান্য যাবতীয় বিষয়ে তাকে জবাবদিহি দিতে হয়।

কিন্তু তার ব্যতিক্রম ভাবে পরিচালিত হচ্ছে নোয়াখালী সোনাপুর রেল-স্টেশনে মাস্টার আসাদুজ্জামান এ-র ক্ষেত্রে। 
 
কোন নিয়মনীতি তোয়াক্কা না করে নোয়াখালী রেল স্টেশন চলছে  তার নিজস্ব মনগড়া নিয়মনীতিতে, মনে হচ্ছে এখানে তার সকল অনিয়ম নিয়মে পরিনত হচ্ছে। 
 
দায়িত্ব চলাকালীন স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেয়ার সময় কিংবা ট্রেন আসার সময় থেকে শুরু করে সকল সময়ে দিনের পর দিন স্টেশনে তার অনুপস্থিতি, রেলের জায়গায় দোকানপাট স্থাপন, দখল দারিত্ব ক্রয়-বিক্রয় এমনকি রেলওয়ের ভূমির উপর স্থায়ী বসতি স্থাপন সহ আরো নানান অনিয়মের তথ্য পাওয়া যায় নোয়াখালী রেলওয়ে মাস্টার আসাদুজ্জামানের। 
 
সরজমিনে যাচাই করতে নোয়াখালী সোনাপুর রেল-স্টেশনে তিনদিন গিয়েও তাকে কর্মস্থলে পাওয়া যায়নি একদিনও। স্টেশনে অবস্থানরত কয়েকজনের সাথে আলাপ করে যতটুকু বুঝতে  পারলাম সরকারের নিয়মনীতিতে চলেনা স্টেশন মাস্টার আসাদুজ্জামান,সে চলে তার নিজস্ব মনগড়া নিয়মনীতিতে, মন চাইলে স্টেশনে আসে তা-ও তার নিজস্ব সময় সুযোগ বুঝে।
 
 মনে হয় তার এ-ই সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কেউ নেই। মীর আসাদুজ্জামান নোয়াখালী রেল স্টেশন মাস্টার হিসেবে ২০০৪ সালে চাকুরী হওয়ার পর থেকে মাত্র ৬ মাস মেইন লাইনে চাকুরী করার পর থেকে নানান কূটকৌশল ব্যবহার করে আজ পর্যন্ত নোয়াখালী, চৌমুহনী, মাইজদী কোর্ট সেকশনে  চাকরি করে সকল অনিয়ম চালিয়ে যাচ্ছে দিব্যি আরাম আয়েশে।  
 
অথচ ৩-৪ বছর  পরপর সরকারী চাকুরীর বদলীর নিয়মনীতি থাকলেও সে তার নিজস্ব গন্ডির মধ্যে নোয়াখালী, মাইজদী কোর্ট, চৌমুহনী, সোনাইমুড়ী স্টেশনে থেকে যাচ্ছে বছরের পর বছর ধরে। 
 
নোয়াখালী সোনাপুর রেল-স্টেশন মাস্টার আসাদুজ্জামান স্টেশনে অনুপস্থিতি থেকে কিভাবে দায়িত্ব পালন করেন এমন অভিযোগ সহ নানান অনিয়ম নিয়ে জানতে মুঠো ফোনে কথা বলতে চাই  তিনি বলেন এসব বিষয়ে আমি আপনাকে ফোনে সাক্ষাতকার দিতে পারবোনা, আপনি আমাদের আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন।
 
উল্লেখ্য থাকে যে মীর আসাদুজ্জামান রেল স্টেশন মাস্টার হিসেবে দীর্ঘ সময় একি যায়গায় অবস্থান করার সুবাদে এ এস এম থাকাকালীন রেস্ট হাউজ দখল করে দীর্ঘ ১৫ বছর স্টেশন 
 থেকে  বিদ্যুৎ, পানি ব্যবহার,স্টেশনের পিছনে রেলওয়ের ভূমি ও অন্য লোকের কৃষি লিজের উপর ৪ তলা ফাউন্ডেশনের ভবনের ভিত্তিতে আপাতত টিন ছাদ বিশিষ্ট ঘর ভোগদখল, স্টেশন মসজিদ বন্ধ রেখে ঠিকাদারের কাছে ভাড়া দেওয়া, রেলওয়ে সম্পত্তি দখলদারিত্ব বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া,এছাড়াও ট্রেন অপারেশন কার্যক্রম চলাকালীন সময়েও স্টেশনে উপস্থিত না থেকে পয়েন্টসম্যান,পোর্টার,ল্যাবার দিয়ে অপারেশন কার্যক্রম চালিয়ে যাওয়া সহ জানা অজানা সকল অনিয়ম চালিয়ে পার পেয়ে যাচ্ছে অদৃশ্য কোন এক শক্তির ছায়ায়। 
 
বাংলাদেশ রেলওয়ে একটা সময় অনেক অবহেলিত বন্ঞ্চিত থাকলেও বর্তমান আওয়ামীলীগ সরকার রেলওয়ের যাত্রী সেবার মান উন্নয়ন ও রেল যোগাযোগকে উত্তর উত্তর সমৃদ্ধির লক্ষে এগিয়ে নিতে আলাদা একটি মন্ত্রণালয়ে রুপান্তরিত করে।
 
কিন্তু আসাদুজ্জামানদের মতো কিছু অসৎ দুর্নীতিবাজ,কর্মকর্তা,কর্মচারীর জন্য সরকারের এই মহৎ কাজ বাধাগ্রস্ত  হচ্ছে  এবং সরকারের ভাবমূর্তি অনেকাংশে ধ্বংস হয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড চাপা পড়ে যায় । 
 
তা-ই সরকারের ভাবমূর্তি অক্ষুন্নত রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনসম্মুক্ষে দৃশ্যমান করার জন্য এই সকল অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর