ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের দায়ে এক ডিলারকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে এক ডিলারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাফফাত আরা সাঈদ। ডিলার আব্দুর রহমান (৩৮) শহরের উত্তর পৈরতলার কাঞ্চন মোল্লার ছেলে। তিনি মাইশা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এ প্রতিষ্ঠানের হয়ে তিনি টিসিবির পণ্য বিক্রি করতেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, টিসিবির ডিলার মাইশা এন্টারপ্রাইজের বিরুদ্ধে পণ্য বিক্রির সময় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। প্রত্যেক ডিলারকে ৭০০ কেজি চিনি, ৩০০ কেজি ডাল, ৫০০ লিটার তেল বিক্রির জন্য দেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার আব্দুর রহমানের ট্রাকে ৪৫৯ কেজি চিনি, ১০৯ কেজি ডাল ও ১১২ লিটার তেল কম পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি পণ্যগুলো অন্যত্র বিক্রি করে দেন বলে জানান। পরে প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে ভোক্তা অধিকার আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরো তিন দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাফফাত আরা সাঈদ বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষে থেকে এ
ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied