ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ২:১১

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’-এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে ধারণ করে সামাজিক সংগঠন চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। আজ (২৬ আগষ্ট শনিবার সকালে) চন্দনাইশ উপজেলাধীন বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচি উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ডের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম,ট্রাষ্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা.এম এ গপ্পুর,আলহাজ্ব মো.আবুল ফয়েজ,সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান,সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম,যুগ্ম-সম্পাদক আ.ন.ম হাছান চৌধুরী,আবু সাঈদ মুন্না,দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জাহি,ফয়েজ আহমদ টিপু,আবুল্লাহ আল শাহ,বরকল এস জেড বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক,সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন,বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে, যার ফলশ্রুতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে চন্দনাইশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ওষুধি ও অন্যান্য গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ