দর্শনা থানা পুলিশের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
দর্শনায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় দর্শনা অডিটরিয়ম কাম কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর (এমপি)। চুয়াডাঙ্গা জেলা বিশেষ শাখার এস,আই আমিনুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। এসময় আরো উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, দর্শনা থানার ইন্সপেক্টর (তদন্ত) এস,এম আমান উল্লাহ আমান। দর্শনা থানার ইন্সপেক্টর অপারেশন নিরব হোসেন সহ দর্শনা থানা পুলিশের সকল অফিসাে ফোর্স ও থানা এলাকার সুধী বৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান