ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৬-৮-২০২৩ বিকাল ৫:২৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের শিক্ষকদের জন্য ‘আউটকাম বেজড এডুকেশন কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ের ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। 
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। সার্বিক তত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ নূর আলম। 
উদ্বোধনী কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, প্রতিটি কাজে একটি সিস্টেম দাঁড় করাতে হবে। টিমভিত্তিক কাজ করলে সহজে ও সূক্ষ¥ভাবে যেকোনো কাজ করা সম্ভব। কিছু সীমাবদ্ধতার মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি। নিয়মের মধ্যে থেকেই প্রতিটি কাজ করতে চাই। ওবেই কারিকুলামের মাধ্যমে যুগোপযোগী শিক্ষা আমাদের বাস্তবায়ন করতে হবে। নিয়মের মধ্যে থাকলে সামনে আগানো সহজ ও যেকোনো সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওযার জন্য আমরা সম্মিলিতভাবে  কাজ করছি এবং ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি। 
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সকল শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত কর্মশালা চলে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির