ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ এর লাইনম্যানের মৃত্যু


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ১২:৮
রাজশাহীর তানোরে বিদ্যুতের পোলে উঠে সংযোগের সংস্কার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামের মোড়ের পল্লী বিদ্যুতের পোলে। 
 
এমন অমানবিক ঘটনাটি ঘটেছে,(২৬আগস্ট) শনিবার বিকেল ৩ টার দিকে। জানা গেছে, নিহত আমিনুল ইসলাম চিমনা গ্রামের মোড়ে পল্লী বিদ্যুৎ এর পোলে উঠে সংযোগ ম্যারামতের কাজ করছিলো। এসময় হঠাৎ বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সহযোগীরা তাকে মৃত অবস্থায় পোল থেকে মাটিতে নামিয়ে আনেন। 
 
নিহত আমিনুল ইসলাম (৩৮)। তিনি তালন্দ ইউপির ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি দেবিপুর গ্রামের মৃত আহাদ আলী সোনারের ছোট পুত্র। তবে, তিনি পল্লী বিদ্যুৎ এর স্টাফ নয়। তিনি পল্লী বিদ্যুৎ এর বিভিন্ন কাজ করে থাকেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না পাওয়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০