ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে প্রথমদিনের এইচএসসি পরীক্ষায় শতভাগ উপস্থিতি


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ২:২৮
শতভাগ উপস্থিতির মাধ্যমে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অনুষ্ঠিত হলো প্রথমদিনের এইচএসসি পরীক্ষা। রবিবার (২৭ আগস্ট) কাপ্তাই উপজেলার একমাত্র কেন্দ্রটির 
ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্ণফুলী সরকারি কলেজ এর উপধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এছাড়া তিনি আরো জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৭ শত ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তৎমধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে ১শত ৪৪ জন এবং কর্ণফুলি সরকারি কলেজ হতে ৬ শত ৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। 
 
এদিকে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে কেন্দ্র পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। এসময় তিনি  বলেন, কাপ্তাই উপজেলায় একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া আছে। এছাড়া কেন্দ্রের ২শত গজের মধ্যে আইনশৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু