১৫ আগস্টের হত্যাকান্ড বাঙালি জাতি সত্বার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: মোজাফফর হোসেন পল্টু
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মোজাফফর হোসেন পল্টু বলেন,"" ১৫ আগস্টের হত্যাকান্ড ছিল জাতি ও জাতিসত্বার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড। বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় ফিরতে নিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।
জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পালকি শিল্পী গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মোজাফফর হোসেন পল্টু বলেন - এই হত্যা কান্ডের বেনিফিসিয়ারি হলো, একাত্তরের পরাজিত শক্তি। জিয়াউর রহমান এই ঘটনার মস্টার মাইন্ড। হত্যা কারীদের পুর্নরবাসন করা, সংবিধানের মূলনীতি পরিবর্তন, ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে হত্যাকারীদের বিচার বন্ধের ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান আচার্য মু. নজরুল ইসলাম তামিজি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ,দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর প্রমুখ।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা