জয়পুরহাটে ব্রাকের উদ্যোগে ২০ জন আদিবাসী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার এলাকা অফিসে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি- ইন্ডিজেনাস পিপলস (IDP) এর আয়োজনে "উচ্চশিক্ষা সম্পর্কিত সেমিনার ও শিক্ষা সহায়তা প্রদান" অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিপির আঞ্চলিক ব্যবস্থাপক নির্মল কেরকাটা, এলাকা ব্যবস্থাপক মাইক্রো ফাইন্যান্স (দাবি) মোস্তফা জামান, এলাকার ব্যবস্থাপক মাইক্রো ফাইনান্স (প্রগতি) ইকবাল হোসেন সহ সকল কর্মসূচির শাখা ব্যবস্থাপক ও কর্মীবৃন্দ ।
আলোচনা শেষে ২০ জন আদিবাসী শিক্ষার্থীকে ৪০ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রধান করা হয়। শিক্ষা সহায়তা প্রদান শেষে ইউ এন ও মহোদয় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির স্বাস্থ্য কর্মীদের মাঠ পর্যায়ের সেবা সমূহ মনোযোগ দিয়ে শ্রবণ করেন। তাদের কার্যক্রমের প্রশংসা করে বলেন যেহেতু আপনারা প্রত্যেকটি গর্ভবতী মাকে সেবা দেন সেহেতু তাদের ডেলিভারি হওয়ার পরে নবজাতকের অভিভাবকের সঙ্গে শেয়ার করে অবশ্যই জন্ম নিবন্ধন করাবেন এবং মাসে শেষে এই তথ্যটি উপজেলা হেলথ অফিসে জমা দেয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন-পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের এই ধরনের সৎ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং উক্ত কার্যক্রম চলমান রাখার জন্য পরামর্শ প্রদান করে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied