ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৮-২০২৩ বিকাল ৬:১৫
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লোহাগাড়ার বিভিন্ন এলাকার মানুষ। ভেঙ্গে গেছে ঘরবাড়ি। অনেক এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
 
২৭ আগস্ট, রবিবার দুপুরে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
 
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
 
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ`র সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম,লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া,লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচসহ অন্যানারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার