ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ৩:৫২
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক র‍্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল বিকেলে জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোক র‍্যালি বের হয়ে  শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়।
 
পরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার এর সঞ্চালনায়  বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কে এম শহীদ ইকবাল সদু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জামালপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি খোরশিদ আলম,  যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম সুমন,শামিম আহমেদ, মাহমুদুর রহমান রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক রকিবুল হাসান রকি সহ অন্যান্যরা।
 
আলোচনা সভা শেষে ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত