জয়পুরহাটে গাড়ি চালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
"সাবধানে গাড়ি চালান, জীবন ও সম্পদ বাঁচান"এই শ্লোগান নিয়ে জয়পুরহাটে পেশজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে বিআরটিএ অফিসে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য
দেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম।এসময় আরও বক্তব্য দেন বিআরটিএ'র সহকারী পরিচালক মোহাম্মদ হারুন উর রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জুবাইর আল ফয়সাল, বিআরটিএ'র পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার ও মটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা।
এসময় বক্তারা চালকদের উদ্দেশ্যে বলেন, ট্রাফিক সাইন সিগন্যাল রোড মেকিং সম্পর্কে ধারণা থাকতে হবে। সেই সাথে গাড়ি চালকদের স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক পরিবহনের আইন সম্পর্কে ধারণা, শব্দ দূষণ যানবাহনে ধূমপান ও মাদকাসক্তি এবং সিটবেল্ট ও মোবাইল ফোন ব্যবহারের বিধি নিষেধ সম্পর্কে আলোচনা করা হয়।
অন্যদিকে নিরাপদ সড়কের গুরুত্ব ও সড়ক দুর্ঘটনার কারণ প্রতিকার সম্পর্কেও আলোচনা ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন, গাড়ির ফিটনেস নবায়ন, রোড পারমিট নবায়ন, ইঞ্জিন পরিবর্তন সম্পর্কেও আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালয় ২৫০ জন পেশাদার চালক অংশ নেয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ