স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে
সাংস্কৃতিক জাগরনের মাধ্যমে স্বাধীনতা বিরোধী অপশক্তির খুনের রাজনীতি, চক্রান্তের রাজনীতি ও ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দেশের মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী।
গত শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভায় ও কবিতা পাঠের অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ আহবান জানান।
সংগঠনের সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, সাংস্কৃতিক সম্পাদক শওকত সিদ্দিকী, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আবদুল গাফফার আনসারী ও সাহিত্য পাঠাগার সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্টু প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন সংগঠনের সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা