ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

খলনায়করাই ইতিহাস বিকৃতি করেঃ ইকবাল সোবহান চৌধুরী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২৩ বিকাল ৬:২১

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ইতিহাসের খলনায়করাই ইতিহাস বিকৃত করে ইতিহাসের মহানায়কদের নাম মুছে দিতে চায়। যেমনটি ঘটেছিল ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যা এবং পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সামাদ হলে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ’৭৫-এর পর বঙ্গবন্ধু লেখা নিষিদ্ধ করা হয়, ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ করা হয় জয় বাংলার গান। ইতিহাস বিকৃতি করে ইতিহাসের মহানায়কের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এত বিকৃতির মাঝেও ২০০৪ সালে বিবিসির জরিপে বিশ্বের সকল বাংলা ভাষাভাষীর ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির স্বীকৃতি লাভ করেন। অথচ ইতিহাসের খলনায়করা আজ কোথায়?

আলোচনাসভায় প্রধান আলোচকের বক্তব্যে ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক ড. মেজবাহ কামাল বলেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা। এ দেশে বঙ্গবন্ধুর মর্যাদা সবার ওপরে।’ জাতির পিতার মর্যাদা সংরক্ষণ আইনের প্রস্তাব করেন তিনি।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য  সংগঠনের ভাইস চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিক,  মেজর ( অব:)  রেজাউল করিম,  মোহাম্মদ ইউনুস,  ভারপ্রাপ্ত মহাসচিব হাসান উজ জামান যুগ্ম মহাসচিব ডা. খালেদ শওকত আলী,  পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মালিক খসরু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি  মানিক লাল ঘোষ প্রমুখ। 

বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে  দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকার আহবান জানান।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি