ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ শীর্ষক আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ১১:৪০

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর উদ্যোগে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিবিতে গত, ২৯ আগস্ট মঙ্গলবার   বিকেল ৩টায় এ সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সুযোগ-সুবিধা সমান হওয়া উচিত । সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবনধারণে শিক্ষকদের অবশ্যই সব সুবিধা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে সরকারের সিনিয়র মন্ত্রী হলেও শিক্ষাব্যবস্থা জাতীয়করণে দাবি পূরণ করে দেয়ার আশ্বাস দিতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষকদের পক্ষ থেকে তোলা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবির বিষয়ে তিনি বলেন, আমি সিনিয়র মিনিস্টার ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তবে আমি আপনাদের বলতে পারবো না যে আপনাদের এ দাবি-দাওয়াগুলো আমি পূরণ করে দেবো। তবে, এটি আমি বলতে পারি, আমাদের শিক্ষকদের জীবনজীবিকা সুন্দর ও মর্যাদাপূর্ণ করার জন্য অবশ্যই সব সুবিধা দিতে হবে। সেটি সব স্কুলেই সমমানের হওয়া দরকার। সেখানে বৈষম্য থাকবে সেটি হতে পারে না। আমাদের নানাধরণের শিক্ষা রয়েছে, এটি দুঃখজনক। অনেক ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশে স্বাধীন হয়েছে । সেই দেশে শিক্ষাব্যবস্থার এতো বৈষম্য।

‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর   ও কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিটিএ সভাপতি মো. বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি