পবিপ্রবি'র বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের লাইব্রেরি উদ্বোধন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের লাইব্রেরী উদ্বোধন হয়েছে ।মঙ্গলবার (২৯ আগষ্ট) ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন ।
এই সময় উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট প্রফেসর ড.মোহাম্মদ এনামুল হক কায়েস, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড.মিল্টন তালুকদার, সহকারী প্রভোস্ট এস.এম. হানিফ, পবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী ও ছাত্রলীগের কর্মীবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ ।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, "স্মার্ট বাংলাদেশের যুগে পড়াশোনার জন্য লাইব্রেরীর বিকল্প কিছু নেই। স্মার্ট, দক্ষ জনবল এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে লাইব্রেরীর অবদান অনন্য।"
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. এনামুল হক কায়েস বলেন, "আমি দায়িত্ব নেয়ার পর থেকেই চেষ্টা করছি হলের সামগ্রিক উন্নয়নের জন্য । লাইব্রেরি তারই একটি অংশ । সার্বিক সহযোগিতার জন্য প্রভোস্ট স্যার ধন্যবাদ জ্ঞাপন করছি, সহকারী প্রভোস্ট ড.ওহেদুল করিম আনসারি, ড. আনোয়ার জাহিদ, এস.এম. হানিফ এবং সংশ্লিষ্ট সকল স্টাফকে।"
বিসিএমজি হলের এক শিক্ষার্থী এ বিষয়ে জানান, "অনুষদীয় লাইব্রেরী শুধু অফিস টাইমে খোলা থাকে, যেই সময় আমাদের ক্লাসসহ সকল একাডেমিক কার্যক্রম চলমান থাকে । তাই হল লাইব্রেরি সব সময় খোলা রাখার জন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ।"
বহুল প্রত্যাশিত হল লাইব্রেরি পেয়ে শিক্ষার্থীরা ধন্যবাদ জানায় হল প্রসাশনকে। সেই সাথে সকলকে নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খলতা মেনে লাইব্রেরি ব্যাবহার করতে পরামর্শ দিয়েছেন হল কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
কাপাসিয়ায় গবাদিপশু ও পোষা প্রাণীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বিশ্বমানের গবেষক তৈরির লক্ষ্য, নিবন্ধন পেল ক্লিনিক্যাল রিসার্চ সোসাইটি
ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়