ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযান


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ১১:৪৮
দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দর্শনা সরকারি কলেজে চুরি হওয়া মালামাল সহ ৫ চোর আটক করেছে । ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বিভিন্ন সময় অভিযান করে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় মামলা রুজুর ৩ ঘন্টার মধ্যে দর্শনা থানা কর্তৃক চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ ৫ চোরকে আটক করতে সক্ষম হয়েছে। সূত্রে জানাগেছে, দর্শনা সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে কর্মরত প্রভাষক মোঃ আনোয়ারুল কবির (৪৫) দর্শনা থানায় লিখিত এজাহার দায়ের করেন যে, গত ২৭ আগস্ট রাত ১০ ঘটিকা হইতে সকাল ৯ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা দর্শনা সরকারী কলেজের ৬ (ছয়) তলা বিশিষ্ট নতুন ভবনে সঙ্গোপনে প্রবেশ পূর্বক নিচ তলা, ৩য় তলা, ৪র্থ তলা, ৫ম তলার ১টি করে রুমের তালা ভেঙ্গে প্রবেশ করে ১৬টি এমইপি ব্রান্ডের সিলিং ফ্যান ও বাথরুমে থাকা বেসিনের স্টীলের পানির ট্যাব এবং কিছু বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা তত্ত্বাবধানে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ শামিম রেজা সহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্স'র মাধ্যমে সংবাদ প্রাপ্তি হয়ে অভিযান পরিচালনা করে ২৯ আগস্ট সাড়ে ৯ ঘটিকার সময় দর্শনা থানাধীন ঘুঘুডাঙ্গা গ্রামস্থ ধৃত আসামী শাহিন শরিফ (২৫) এর বসত ঘরের মধ্যে চাউলের ড্রামের ভিতর অভিনব কায়দায় রক্ষিত ১০টি সিলিং ফ্যানের বডি, ১৫ টি সিলিং ফ্যানের রড, ১৮টি স্টিলের পানির বেসিন এর পাইপ, ০২টি কোমডের ফ্লাশ পাইপ এবং ০৩টি ফ্লাশ পাইপের ট্যাপ, লাল কালো রং এর কিছু বৈদ্যতিক তার, ৬টি ক্যাপাসিটার কিছু তারসহ এবং একই দিন রাত সাগরে ১০ ঘটিকার সময় দর্শনা থানাধীন মোহাম্মদপুর গ্রামস্থ জনৈক রফিকুল ইসলাম মিন্টু এর ভাংড়ির দোকান হতে ৬টি কয়েল বক্স, প্রতিটিতে ২টি করে ব্যয়ারিং,৬টি সিলিং ফ্যানের কয়েল রিং, কয়েল বাধার তামা তার, ৪৫টি অফ হোয়াইট কালারের সিলিং ফ্যানের পাখা উদ্ধার পূর্বক বিভিন্নস্থানে অভিযান পরিচালোনা করিয়া ৫ (পাঁচ) জন আসামীকে গ্রেফতার করা হয়।
বর্নিত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীরা হলো দর্শনা পৌরসভাধীন ঘুঘুডাঙ্গার মৃত কাসেম শরিফের ছেলে শাহিন শরিফ(২৫) ও সিজান শরিফ (২০), মোহাম্মদপুরের 
মৃত নুরুল বক্স'র ছেলে রফিকুল ইসলাম শিল্টু (৫২), কলেজপাড়ার রফিকুল ইসলামের ছেলে মোহেদী হাসান হীরক (২৯), কলেজপাড়ার মৃত মাহাবুবুর রহমানের ছেলে মকসুদুর রহমান  শাকিল (৩০) আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামরা রুজু করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ