সুন্দরবন রেজিমেন্টের অধীন ২২ বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাম্প -২০২৩ গোপালগঞ্জে সমাপ্ত "
বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের অধীন ২২ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন ক্যাম্প-২০২৩ গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়। সুন্দরবন রেজিমেন্টের ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার মেজর পলাশ কুমার বিশ্বাস- এর সার্বিক তত্ত্বাবধানে ২২ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাহ আলম ফরাজি এর অধিনায়কত্বে এবং ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট রুম্মন বিন ইসলামের তত্ত্বাবধানে ২৪ আগষ্ট হতে ৩১ আগষ্ট পর্যন্ত গোপালগঞ্জের শহিদ ক্যাপ্টেন শেখ কামাল স্টেডিয়ামে উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিইউও জনাব মোঃ আশিকুজ্জামান ভূঁইয়া, সরকারি বঙ্গবন্ধু কলেজের পিইউও জনাব মাহমুদ আলী খন্দকার, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের পিইও জনাব সাইফুর রহমান ফারুকী, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের পিইউও জনাব মোঃ কামাল হোসেন, সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পিইউও জনাব কদর আলী এবং ঝালকাঠি মহিলা কলেজের পিইউও জনাব মোঃ আনিসুর রহমান অংশগ্রহণ করেন। উক্ত ক্যাম্পে ২২ বিএনসিসি ব্যাটালিয়নের ছয়টি জেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ( স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়) ৫৬ জন নারী ও ১৯৬ জন পুরুষ ক্যাডেট অংশগ্রহণ করে। আটদিন ব্যাপী ২৫০ জন ক্যাডেট বিভিন্ন সামরিক কলাকৌশল আয়ত্ত করার পাশাপাশি ফায়ারিং প্রশিক্ষণ গ্রহন করে ও বিভিন্ন খেলাধূলা ও প্রতিযোগিতায় অংশগ্রহন করে। সর্বশেষে ড্রিল প্রতিযোগিতা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পের কার্যক্রম সমাপ্ত হয়। উল্লেখ্য শোকের মাস আগষ্টের মর্যাদা অক্ষুন্ন রাখতে যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিহার করা হয়।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা