ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই- গৃহহীন মানুষ গৃহ পায়, দেশের অর্থনীতি গতিশীল হয়


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ১২:৩২

মানবকল্যাণই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতি। পিতার মত মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করেন বলেই তিনি প্রধানমন্ত্রী থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, মাথাপিছু ইনকাম ৬০০ ডলার থেকে ২৯০০ ডলার হয়, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে, মানুষের গড় আয়ু বাড়ে, বই উৎসব হয়, শিক্ষিতের হার বাড়ে, জঙ্গি হামলা বন্ধ হয়, গৃহহীন মানুষ গৃহ পায়, দেশের অর্থনীতি গতিশীল হয়।

মানবকল্যাণই শেখ হাসিনার রাজনীতি— কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম।বুধবার (৩০ আগস্ট) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন একথা বলেন।

সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, এডভোকেট শাহরিয়ার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম আসাদ, সাইফুল হক, আব্দুল আলিম, এসএম আজিজ, জায়েদ বিন কাশেম, মোরশেদ, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন শুভ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম আমিন আরও বলেন, অতীতে যারা ক্ষমতায় যাবার জন্য আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, ধর্মের দোহাই দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা আজ কেউই নেই। তারা ক্ষমতায় থাকলে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, জঙ্গীদের প্রশ্রয় দেয়,সার ও বিদ্যুৎ চাইলে গুলি করে মানুষ মারে তাদেরকে এই দেশের জনগণ আর কখনোই ক্ষমতায় দেখতে চায় না।


তিনি ঘরে ঘরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত