তানোরে গ্রামবাসির উদ্যোগে কবরস্থানে ১০০ আমগাছ রোপন!
জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় রাজশাহীর তানোরে কবরস্থানে গ্রামবাসির উদ্দ্যোগে ১০০ টি আম গাছের চারা গাছ রোপণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির) দুবইল সরকারী কবরস্থানে এসব গাছ রোপন করা হয়।
জানা গেছে, উপজেলার পাঁচন্দর, বাঁধাইড় ও কলমা ইউনিয়ন এবং মুন্ডুমালা পৌরসভাকে বরেন্দ্র অঞ্চল ও প্রচুর খরা প্রবন এলাকা হিসেবে ধরা হয়। দিনের দিন বন জঙ্গল ও গাছপালা নির্বিচারে উজাড় করা হচ্ছে। মুলত একারনেই দুবইল গ্রামবাসী কবরস্থানে ১০০ টির মত আম গাছের চারা রোপন করেন।দুবইল গ্রামের আদর্শ কৃষক ও পরিবেশ বীদ জাইদুর রহমান বলেন, উপজেলার মধ্যে এসব এলাকা খুবই খরা প্রবন। বিশেষ করে চলতি বছরে এত পরিমান তাপপ্রবাহ হয়েছে বলাই যাবেনা। আবার হঠাৎ করে কয়েকদিন আগে বছরের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিল। তানোর পৌরসদর এলাকায় যদি তাপমাত্রা ৩৫ ডিগ্রি হয় তাহলে আমাদের এসব এলাকায় দুই তিন ডিগ্রি বাড়তি থাকে। জলবায়ুর বিরুপ প্রভাব ও প্রকৃতির কারনে ভূগর্ভস্থ পানি হুমকিতে। একারনেই সামান্য খরতাপে নাজেহাল হয়ে পড়তে হয়। গ্রামবাসী বিভিন্ন দিক বিবেচনা করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে কবরস্থানে গাছ রোপনের সিদ্ধান্ত গ্রহন করেন। সে মোতাবেক ১০০ টি আম গাছের চারা রোপন করা হয়েছে।
মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন, যতবেশি গাছ রোপন করা হবে ততই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে বেশিবেশি গাছ রোপণ করা। আমি দূবইল গ্রামবাসীকে গাছ রোপনের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানায়, সেই সাথে সবাইকে আহবান করব বেশিবেশি গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করুন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied