ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে ভুয়া ডাক্তার উজ্জ্বল বাড়িতে চেম্বার খুলে দন্ত চিকিৎসা দিচ্ছে, দেখার কেউ নেই


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ৩:৫৯
ফরিদপুরের মধুখালীতে কামালদিয়া ইউনিয়ননের কয়েশদিয়া গ্রামে পিতা-পুত্র দুজন ক্যানভাসার  বা হকার - ফুটপথের ডাক্তার। রীতিমতো বাড়ীতে চেম্বার খুলে দাঁতের অপ-চিকিৎসা করছেন।
 ছেলে উজ্জল শেখ ডাক্তারি করে এবং তার পিতা নুরুল ইসলাম তাকে সহযোগিতা করেন। সরেজমিনে গিয়ে এ প্রতিনিধি দেখতে পান বাড়ির সামনে একটি সাইনবোর্ড ঝুলছে সেখানে লেখা রয়েছে উজ্জ্বল ডেন্টাল কেয়ার। লেখা আছে দন্ত চিকিৎসক উজ্জ্বল শেখ। এখানে আধুনিক যন্ত্রপাতি দ্বারা দাঁত তোলা,বাঁধানো,ফ্লিং,স্কেলিং,ক্যাপ রুটকা্যনেলসহ যাবতীয় দাঁতের সু-চিকিৎসা করা হয়। গ্রামের মধ্যে কি আধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা দিচ্ছেন তা দেখার কৌতুহল হলে চেম্বারে গিয়ে আধুনিক যন্ত্রপাতির ছিটে ফোঁটা দেখতে পেলাম না। নুরুল ইসলাম ও একজন মহিলা রোগি বসে থাকতে দেখা যায়। কে ডাক্তার জানতে চাইলে, নুরুল ইসলাম বলেন ডাক্তার তার ছেলে উজ্জল শেখ তিনি অপর প্রশ্নের জবাবে বলেন  কোন এক ডাক্তারের সাথে থেকে কিছুটা ডাক্তারি শিখেছেন। নুরুল ইসলামের ফোন পেয়ে অল্প সময়ের মধ্যে কথিত ডাক্তার উজ্জ্বল শেখ চেম্বারে এসে রীতিমতো বিরক্ত ও রাগান্বিত। কোথায় ডাক্তারি পড়াশোনা করেছেন? কি অনুমতি আছে? উজ্জল শেখের সোজাসাপটা উত্তর দিলেন পড়াশোনা করি নাই আমার কোন কাগজ বা অনুমোদন নাই। টেবিলে রাখা প্যাড ও ভিজিটিং কার্ডে দন্ত চিকিৎসক লেখা দেখে তাকে জিজ্ঞাসা করলে আপনি তো চিকিৎসক না তবে চিকিৎসক লিখেছেন কেন? এ প্রশ্নের উত্তরে উজ্জ্বল বলেন  সবাই লেখে আমিও লিখেছি। আপনারা যা পারেন করেন আমার কেউ কিছু করতে পারবে না। তারা  দন্ত চিকিৎসার পাশাপাশি তাদের একটি নাভানা মাইক্রো গাড়ী রয়েছে সেটি নিয়ে মাঝে মধ্যে দূর দুরান্তে  হাটবাজারে তাদের তৈরিকৃত অবৈধ প্রোডাক্ট দাঁতের যাবতীয় রোগের মহা ঔষধ উজ্জল টুথ পাওডার বিক্রয় করে থাকেন। এ বিষয়ে ফরিদপুর  জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমানের কাছে তার মোবাইলে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি অবগত নাই। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত