ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তাযকিয়াতুল উম্মাহ হিফয মাদরাসা বার্ষিক পুরস্কার ও সবক প্রদান


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ৪:৩৬

তাযকিয়াতুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরন ও সবক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। 
স্বাগত বক্তব্য রাখেন তাযকিয়াতুল উম্মাহ হিফয মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহদী হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন তাযকিয়াতুল উম্মাহ হিফয মাদরাসার কালচারাল শিক্ষক মো: ইমরান হোসাইন।  বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব এবাদুল হক পলাশ,  কাউন্সিলর ৮নং ওয়ার্ড গোপালগঞ্জ পৌরসভা, জনাব শেখ ফিরোজুল হক, চেয়ারম্যান৷ তাযকিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন,  জনাব মুফতি গাউসুর রহমান ফয়েজী, মোহতামিম,  বেদগ্রাম রেলগেইট মাদ্রাসা,  জনাব মুফতি গাউসসুর রহমান, মোহতামিম কাহালপুর মাদ্রাসা মোল্লারহাট, বাগেরহাট,  হাফেজ মাওলানা মফুতী মঈনুল ইসলাম দা: বা: ইমাম ও খতীব মিয়াপাড়া জামে মসজিদ,  হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক দা: বা: ইমাম ও খতীব,  পাওয়ার হাউজ জামে মসজিদ,  সাংবাদিক এম, টি, রহমান মাহমুদ,  হাফেজ মাওলানা জি এম হাসান মাহমুদ,  হাফেজ মাওলানা হাফিজুর রহমান,  হাফেজ মাওলানা হামিম, হাফেজ মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা ওমর ফারুক ,  হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম বাবু প্রমুখ। 
অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন জনাব আহম্মদ আলী কাজী বাচ্চু সভাপতি, মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। অনুষ্ঠানে বক্তারা  শিশুদের মেধা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ নসীহা দেন। সকলের উপস্হিতিতে অনুষ্ঠানটি প্রাণচঞ্চল ফিরে পায়!  বক্তারা বলেন এখানে অনেক সম্ভাবনা ময় ছাএ- ছাএী আছে যারা দ্বীন ইসলামকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করবে এবং দেশের খেদমতে নিজেকে সামিল রাখবে ইনশাআল্লাহ!  আপনারা বাংলার শ্রেষ্ঠ সন্তান ও মহান আল্লাহর অশেষ নিয়ামত। আপনারা বড় হয়ে বাবা মায়ের খেদমত করবেন, তাদের দোয়া থাকলে পৃথিবীতে কোন অসুবিধা হবে না। জাতিরজনক এর স্বপ্ন ছিল বাচ্চারা কোরান শিখবে স্বশিক্ষায় শিখিত হয়ে আদর্শ মানুষ হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রতিটি জেলায় মডেল মসজিদ ও উপজেলায়  মসজিদ করে বিশ্বের দরবারে প্রশংসার দাবিদার। কোরআন তেলওয়াত করেন নাঈম উদ্দিন আহমেদ, ইসলামি সংগীত পরিবেশন করেন হামিম  আবদুল্লাহ,হাফেজ তাসফিকুর রহমান ইংরেজিতে অতিথিদের    জন্য তার বক্তব্য প্রদান করে সকলের মন জয় করেন। আজ শুভ দিনে কায়দা থেকে আমপাড়ায় যাচ্ছে সকলে দোয়া করবেন। আমরা যেন শিশুদের শুদ্ধ ভাবে কোরআন তেলওয়াত শিক্ষা দিবো আমরা চাই শরিয়ত মোতাবেক সকল শিক্ষা প্রদান করা হয়।  আমরা আরবি ভাষায় পাশে বাংলা ও শিক্ষা দিয়ে থাকি।  সবচেয়ে বড় কথা আপনার সন্তান মানুষের মত মানুষ হয়ে  সমাজে আদর্শ বান মানুষ গড়তে পারবো।  দু'আ পরিচালনা করেন প্রধান বক্তা জনাব হাফেজ মাওলানা মুফতি জাকির আশরাফী, প্রতিষ্ঠাতা পরিচালক,  তাযজীমুল কুরআন একাডেমী, ফুলতলা,  খুলনা।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ