ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নোয়াখালীতে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ২:৪০

নোয়াখালী জেলা শহর মাইজদী ও বাণিজ্য কেন্দ্র চৌমুহনী যাওয়ার আসার প্রধান সড়ক পুরাতন হাসপাতাল রোড়। সড়কটি মেরামতের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। রাস্তাটিতে ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে আছে। ফলে এ পথে চলাচল করতে ছাত্র-ছাত্রী, চালক, যাত্রী, রোগী ও পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

নোয়াখালী জেলা শহরের সাথে কবিরহাট, কোম্পানীগঞ্জ , দাগনভুঞা ও ফেনী জেলার মানুষের সহজে এবং কম সময়ে যাতায়াতের একমাত্র সড়ক এটি। এমনকি সদর উপজেলার সাথে কবিরহাট উপজেলার যাতায়াতের অন্যতম সংযোগ সড়ক।

বুধবার (৩০ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সড়কের প্রায় সাড়ে ১৫ কিলোমিটার অংশের অবস্থা খারাপ হওয়া সত্বেও প্রতিনিয়ত এ্যাম্বুলেন্স, মালবাহী ট্রাক, প্রাইভেটকার, সিএনজিঅটোরিকশা, মটরসাইকেল, ভ্যান, অটোরিকশা ও মাইক্রোবাস যোগে হাজার হাজার মানুষ যাতায়াত করছেন এই সড়ক দিয়ে। এরই মধ্যে কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে পানি জমে গেছে। পানির নিচের খানাখন্দ দেখতে না পাওয়ায় গাড়ি চলাচলে ঘটছে দুর্ঘটনা। নস্ট হচ্ছে গাড়ী ও গাড়ীর যন্ত্রাংশ। জরুরী রোগী হাসপাতালে নিতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। কালামিয়ার পোল থেকে আদর্শ স্কুলের মোড় পর্যন্ত সড়কের অবস্থা বেশী খারাপ।

নেয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর বলেন, এ সড়ক গত কয়েক বছর যাবত মেরামত না হওয়ায় সড়কের এই বেহাল অবস্থা হয়েছে। তিনি আরো বলেন, জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয়, সরকারী মহিলা কলেজ সহ প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এ ভাঙ্গা রাস্তা দিয়ে অনেক কস্ট করে যাতায়াত করছে।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিন বলেন, জেলা শহরের হাসপাতালে যেতে রোগীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতে করছেন। জনদূর্ভোগ দুর করতে রাস্তাটি অতিদ্রুত সংস্কার করা প্রয়োজন।

এলজিইডি নোয়াখালী সদর উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ বলেন, এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। আশা করছি দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে। এ বিষয়ে জানতে এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ ইকরামুল হক এর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর