পরীমনির প্রথম স্বামী কেশবপুরের ফুটবলার সৌরভ
পরীমনির প্রথম স্বামী যশোরের কেশবপুরের ছেলে ফুটবলার সৌরভ। ২০১২ সালের ২৮ এপ্রিল হয় বিয়ে তাদের। দেনমোহর ছিল এক লাখ টাকা। কেউ কাউকে এখনো তালাক দেননি।
জানা গেছে, ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সাথে ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির প্রথম বিয়ে হয়। কিন্তু বিয়ের দুই বছর পর থেকে উচ্ছৃংখল জীবনযাপনের কারণে পরীমনির সাথে দূরত্রে সৃষ্টি হয় স্বামী সৌরভের। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে। ফতেমার স্বামী জাহাঙ্গীর কবিরের পৈত্রিক বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভগীরাথপুর গ্রামে। ওই গ্রামেই নানা শামসুদ্দিন গাজীর বাড়িতে থাকতেন পরীমনি।
অপরদিকে সৌরভ ঢাকার একটি ফুটবল ক্লাবের খেলোয়াড় ছিলেন। তিনি বর্তমানে কেশবপুরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
ফুটবলার ফেরদৌস কবীর সৌরভ জানান, তারা কেউ কাউকে এখনো তালাক দেননি। ২০১০ সালে এসএসসি পরীক্ষার পর সৌরভ দাদার বাড়িতে বেড়াতে গেলে সেখানে পরিচয় থেকে তাদের মধ্যে ভালোবাসায় রূপ নেয়। ভালোবাসার সম্পর্ক থেকেই তার সাথেই পরীমনির প্রথম বিয়ে হয়। বনশ্রীতে থাকাকালে ২০১৩ সালে পরীমনি মিডিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার পর উচ্ছৃংখল চলাফেরা শুরু করেন। দুই বছর সম্পর্কের পর ২০১২ সালের ২৮ এপ্রিল কেশবপুর পৌরসভার কাজী এম ইমরান হোসেনের মাধ্যমে এক লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়। বিয়ের পর কেশবপুরে সংসার করার পর ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানে থাকাকালীন মিডিয়ার সাথে জড়িয়ে পড়ে পরিমনি।
এ নিয়ে মনোমালিন্য থেকে তাদের ভেতর দূরত্ব তৈরি হতে থাকে। পরে ২০১৪ সালে তারা আলাদা থাকতে শুরু করেন এবং ২০১৫ সালে সৌরভ কেশবপুরে চলে আসেন। সর্বশেষ ২০১৬ সালে পরিমনির সাথে তার কথা হয়েছে। তবে তারা কেউ কাউকে এখনো তালাক দেননি।
উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) রাজধানীর বনানীর বাসা থেকে ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আটক করে (র্যাব)। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান