তানোরের আলোচিত মাদক ব্যবসায়ী আকরাম আটক
রাজশাহী তানোর পৌরসভার ঠাকুর পুকুর মহল্লার আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আকরাম হোসেন (৪৫) মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে। জানা গেছে, ৩১ আগস্ট বৃহস্প্রতিবার সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে তানোর থানার সুযোগ্য (ওসি) আব্দুর রহিম ও টিমসহ অভিযান চালিয়ে সাড়ে ১৬ গ্রাম হেরোইন ও ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকরাম হোসেন আটক হলেও তার স্ত্রী মাদক মম্রাজ্ঞী মাদকের কয়েকটি প্যাকেট নিয়ে কৌশলে পালিয়েছে। আকরামের স্ত্রীর সঙ্গে স্থানীয় এক ঠিকাদারের পরোকিয়া সম্পর্ক থাকায় তার পরামর্শে তার স্ত্রী আকরামকে ধরিয়ে দিয়েছে বলে মহল্লায় সাধারণের মাঝে আলোচনা হচ্ছে। তবে এবিষয়ে আকরামের স্ত্রীর কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃত আকরাম হোসেন তানোর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে। তারপরও সে গোপনে এলাকায় হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিলো। তাকে হাতে নাতে গ্রেপ্তারের চেষ্টা চলছিলো। এদিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তানোর খানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার হয়েছপ। তিনি আরো বলেন মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। তানোর মাদকমুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং
Link Copied