ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ৪:৩৫
মাদারীপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী করেছেন দলের নেতাকর্মীরা। শুক্রবার সকালে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে দলীয় পতাকা হাতে এতে অংশ নেয় ৫টি উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শহরের চৌরাস্তা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে পুরানবাজার রেইন্ট্রি তলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, এক দফা ও এক দাবী আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। এজন্য বর্তমান সরকারকে পদত্যাগের দাবী জানান তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান জাকিরসহ অনেকেই।

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত