ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় নিরাপত্তাহীনতায় ইউপি সদস্যরা


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ৪:৪২

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীরের বিরুদ্ধে জেলা প্রশাসকের দূর্নীতির অভিযোগ দেওয়ায় ৯ইউপি সদস্য নিরাপত্তাহীনতায় ভূগছে।
এবিষয়ে গত বৃহস্পতিবার দুপুরে ইউপি সদস্যগণেরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে প্রকাশ নবাপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর পরিষদের সদস্যদের কে বাদ রেখে অবৈধ ভাবে পরিষদের কার্যকালাপ পরিচালনা করায় ঐ ৯ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে তদন্ত না হওয়া পর্য়ন্তু ইউপি সদস্যরা ইউনিয়ন পরিষদে উপস্থিত না হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু ইউপি চেয়ারম্যান ইউপি সদস্যদেরকে ইউনিয়ন পষদে উপস্থিত ও সভায় যোগদানের জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় থাকায় বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।
উল্লেখ্য গত ২০আগষ্ট মহিলা ইউপি সদস্য সাফিয়া বেগম, মর্জিনা বেগম, ইউপি সদস্য পলাশ চন্দ্র কর, আবু সাঈদ, আমিনুর রহমান বাবু, কাবিল উদ্দীন, কামরুল ইসলাম, আকরাম হোসেন, সাক্ষরিত অভিযোগ পত্রটি রাজবাড়ী জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে। অভিযোগে প্রকাশ, বিগত ২০২১-২২ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় নবাবপুর ইউনিয়নে ২৬লক্ষ টাকা এবং ২০২২-২৩ অর্থ বছরে ৫৭লক্ষ ৯২ হাজার টাকা, বরাদ্ধ পাওয়া গেলেও যাহার ১৫ % কাজ করা হয় নাই।
কাজে শ্রমিকদের তালিকা করা হলেও তাদের দিয়ে কাজ করা হয় নাই। শ্রমিকদের নামে বিকাশ একাউন্ট করে সব সিম নিজের কাছে রেখে অর্থ উত্তলন করেন। কর্মসৃজন প্রকল্পে নন ওয়েজ নামে বরাদ্ধকৃত অর্থের কোন কাজ করা হয় না। বেরুলীয়া হাটের বিক্রয় লব্ধ অর্থ হতে ৪৬% অর্থ পেলেও তা পরিষদের কাওকে না জানিয়ে উত্তোলন করে আত্নসাৎ করেন। স্থায়ী সম্পদ বিক্রয়ে লব্ধ অর্থ হতে আনুমানিক ২০লক্ষ টাকা, ট্যাক্স ও ট্রেড লাইসেন্স আদায়ের টাকা কোন কাজ করা হয় নাই। কাবিখা, কাবিটা, টিআর (সাধারণ) ইউনিয়ন পরিষদে এমপির বরাদ্ধকৃত কাজ সঠিক ভাবে না করা, ২৮৮৬ জনের মধ্যে ১ হাজার জনের কার্ড নিজ আয়ত্বে নিয়ে কার্ডের চাউল গোডাউনে রেখে আত্নসাৎ করেন। ৩৪৫ টি ভিডাব্লিউপি কাডর্, রেশন কার্ড, মাতৃকালীন ভাতার কার্ডে অনিয়ম, সঠিক তত্থ্য না জানিয়ে  রেজুলেশনে সাক্ষর করাসহ নিয়মিত মিটিং না করা, এডিপি/এলজি এসপি এর অর্থে কোথায় প্রকল্প নেওয়া হয় তা পরিষদকে না জানানো। এক কথায় পরিষদকে চেয়ারম্যান দূর্নীতির আখরা বানিয়ে ব্যবহার করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর জানান, একটি মহলের কথামত আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দায়ের করেছে ইউপি সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ইউপি সদস্যেদের হুমকী দিয়েছে কিনা এ  বিষয়ে দেখবো।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ জানান, নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ৯জন ইউপি সদস্য অভিযোগ করেছে শুনেছি। তবে আমার ধারণা চেয়ারম্যান বাদশা আলমগীর ইউনিয়ন পরিষদ সঠিক ভাবে পরিচালনা করেন না।

 

 

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত