ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

উত্তরা পশ্চিম থানায় ইসলামী আন্দোলনের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১-৯-২০২৩ রাত ১১:২৯

১ সেপ্টেম্বর’২৩ শুক্রবার বিকাল ৩ টায় রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১২ সেক্টরস্থ খালপাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানা শাখা কর্তৃক আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহনগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ  মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, নিশিরাতের আওয়ামী সরকার নিজেদের শেষ রক্ষা করতে হামলা-মামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। ক্ষমতায় আকড়ে থাকতে তারা এতোটাই বেপরো হয়ে গেছে যে, সন্ত্রাসী লীগ, পুলিশ লীগ আর ভারত ছাড়া নির্ভরতার আর কোন জায়গা তাদের নেই। দেশকে তারা একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। যে কোন সভা-সমাবেশ করতে পুলিশের অনুমতির নামে হয়রানী বন্ধ করতে হবে।

 শাখা সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের  সভাপতিত্বে সাধারন সম্পাদক মাওলানা জিয়াউর রহমানের সঞ্চালনায়  উক্ত তৃণমূল সম্মেলনে উপস্থিত ছিলেন, নগর উত্তরের প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী মাছুদুর রহমান, এড. মোস্তাফা আল মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি, হায়দার আলী, যুবনেতা মুফতী আহমদুল্লাহ আব্বাস, মুজাহিদ কমিটি উত্তরা পশ্চিম থানার ছদর, আবু জাফর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানার সিনিয়র সহ সভাপতি, আলমগীর হোসেন, মুহাম্মাদ আলাউদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানার সভাপতি, মুফতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক, মুফতি তাজুল ইসলাম,

 ইসলামী শ্রমিক আন্দোলন উত্তরা পশ্চিম থানার সভাপতি,  মামুন মোল্লা ,সেক্রেটারি, সোহেল মাহমুদ, যুব আন্দোলনের সভাপতি, কামরুল ইসলাম,  সাধারণ সম্পাদক, সালমান সরকার, ছাত্র আন্দোলনের সভাপতি, আবুল হাসান, সাধারণ সম্পাদক, আলী আকবর প্রমূখ।

এ ছাড়াও ঢাকা মহানগর উত্তরের বিমানবন্দর, তুরাগ উত্তর, উত্তরখান, বনানী, আদাবরসহ বেশ কয়েকটি থানা শাখায় তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়, মহানগর ও থানা দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন

দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন

পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক

বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার

সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী

দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির

আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা

ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার