ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

এএসআইর গ্রেফতার বাণিজ্যে আতঙ্ক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৩ সকাল ৯:২৬

ডিএমপির যাত্রাবাড়ী থানার সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) শাহ আলমের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্য ও মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মাদকদ্রব্য উদ্ধার করে থানায় জমা না দিয়ে বিক্রি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে যাত্রাবাড়ী ও আশেপাশের এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, কিছুদিন পূর্বে যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইল বাগিচা রোডের একটি বাসা থেকে ঢালাই কারখানার শ্রমিক রাশেদকে (২০) ইয়াবা দিয়ে ফাঁসিয়ে মোটা অংকের অর্থ দাবি করেন এআসআই শাহ আলম। পরে কোনাপাড়া এলাকার  মোস্তফা নামের এক ব্যক্তির মধ্যস্থতায় আট হাজার টাকায় মুক্তি মেলে তার। পরে আরো টাকার জন্য রাশেদকে বার বার ফোন করে এএসআই শাহ আলম। ভয় পেয়ে রাশেদ ঢাকা থেকে গ্রামে চলে যায়। তিনি বরিশালের হিজলা থানার গোলাবাড়িয়া গ্রামের রহমান চৌকিদারের ছেলে। শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটে ডেমরা থানার বাঁশেরপুল রাস্তার উপর এক নিরীহ পথচারীকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করেন এএসআই শাহ আলম। এ সময় ওই পথচারীর ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে। সেখানে যান কয়েকজন সাংবাদিক। সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে লেগুনায় চড়ে ঘটনাস্থল ত্যাগ করে এএসআই শাহ আলম। এ সময় সোর্স মিজান নামে এক ব্যক্তি পুলিশের সাথে ছিল। তিনি জানান, তারা ডেমরা থানার পুলিশ। আসলে খোঁজ নিয়ে জানা যায় এরা যাত্রাবাড়ী থানার পুলিশ। শুধু মাত্র গ্রেপ্তার বাণিজ্যের জন্য বাঁশেরপুল এলাকায় প্রবেশ করেছিলেন তারা। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই শাহ আলম ও এসআই প্রশান্ত বালা কর্তব্যরত অবস্থায় ছিলেন বলে জানান। যাত্রাবাড়ী থানার শতাধিক অপরাধীর সাথে এএসআই শাহ আলমের সখ্য রয়েছে বলে জানা গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন এএসআই শাহ আলম। তিনি বলেন, আমি কোনো অপকর্ম করি না। নিয়ম মেনে দায়িত্ব পালন করি।

এমএসএম / এমএসএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন