ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট জেলা বিএনপির আহবায়কের কুশপুত্তলিকা দাহ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩-৯-২০২৩ দুপুর ২:২৪

জয়পুরহাটে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার মঞ্চে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন কর্তৃক জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জল প্রধানের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে লাঞ্চিত করার প্রতিবাদে গোলজার হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে উজ্জল প্রধানের অনুসারি ও সমর্থকরা। শনিবার সন্ধার আগে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়।


জানা গেছে, গত ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা বিএনপির উদ্দ্যোগে র‌্যালী শেষে শহরের নতুনহাট এলাকায় এক আলোচনা সভায় মঞ্চে বক্তব্য প্রদানকালে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধানের বড় ছেলে উজ্জল প্রধানের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে গালিগালাজ ও লাঞ্চিত করে মঞ্চ থেকে নামিয়ে দেয় জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক গোলজার হোসেন। পরে মঞ্চের পিছনে উভয়ের মধ্যে চর-থাপ্পর ও ধাক্কাধাক্কি হয়। 

এ ঘটনায় জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জল প্রধানের AR Uzzal Prodhan নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে 
মাইক্রোফোন কেড়ে নেওয়ার ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপসহ লেখা পোস্ট করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে তার শুভাকাংঙ্খি ও সমর্থকরা বিএনপির কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ করে।

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে কি কারণে সেটি তার আপন দুই ভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকেই শুনেন। তারাও দায়িত্বশীল নেতা। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত