ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীর বটির আঘাতে আহত পটিয়ায় যুবলীগ নেতা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-৯-২০২৩ দুপুর ২:৩২

চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ মোরশেদ আলম রিয়াদকে বটি দিয়ে কুপিয়ে রক্তাত্ব করেছে তার স্ত্রী। উপজেলার কোলাগাও ইউনিয়নের বারেক সওদাগরের বাড়িতে শুক্রবার বিকালে যুবলীগ নেতার স্ত্রী তানিয়া সুলতানা এ ধরণের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়। স্ত্রীর বটির কুপিয়ে আহত যুবলীগ নেতা মোরশেদ বর্তমান হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। 
 স্থানীয় সূত্রে জানায়, কুটিরশিল্পর ব্যাবসা গড়ে তোলার নামে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার বিভিন্ন এনজিও সংস্থা ও সমবায় সমিতি থেকে ৩৬ লক্ষ লোন নিয়ে  আত্মসাৎ করে,পরবর্তী পাওনাদারদের চাপে শহর থেকে গ্রামে বসবাস করছে, দীর্ঘদিন পর পাওনাদার গ্রামের বাড়িতে থাকার বিয়ষটি জানার পর তারা গ্রামের বাড়িতে অবস্থানের তথ্য পেলে একাদিক বার বাড়ি গিয়ে ঘরে তালাবদ্ধ দেখতে পায়। পাওয়নাদরা নিয়মিত যাতায়ত এবং খোঁজ খবর নেয়ায়  পাড়া প্রতিবেশিদের মধ্যে কৌতুলহল সৃষ্টি হয়। এ নিয়ে যুবলীগ নেতা মোরশেদ ও এবং তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায়ে যুবলীগের নেতার স্ত্রী তানিয়া সুলতানা, যুবলীগ নেতা মোরশেদকে বটি দিয়ে আঘাত করলে মোরশেদ মাটিতে পড়ে রক্তাক্ত হয়।  যুবলীগ নেতা ও তার স্ত্রীর টাকা আত্মসাতের ঘটনায় নুর আকতার বেগম নামের এক নারী উদ্যাক্তা বাদী হয়ে আদালতে মামলা করেছে। এ বিষয়ে নারী উদ্যাক্তা নুর আকতার  বেগম বলেন, তানিয়া তার স্বামী যুবলীগের বড় নেতা বলে প্রভাব খাটিয়ে বিভিন্ন জন থেকে লাখ লাখ টাকা লোন  নিয়েছে পলাতক রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে বলে খবর পাওয়ার পর সেখানে গেলে গ্রাম বাড়িতে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তার দেখা পেলেও উক্ত টাকা তার স্বামীকে দিয়েছে বলে এলাকাবাসীর কাছে স্বীকার করেন। এ বিষয়ে জানার জন্য যুবলীগ নেতা মোরশেদের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্ঠা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার