ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটালে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৩-৯-২০২৩ বিকাল ৫:১
রাজধানীর ডেমরা মাতুয়াইলে স্পেশালাইজড  মেডিকেল কেয়ার হসপিটালে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার ২ সেপ্টেম্বর দুপুর১টায় স্পেশালাইজড  মেডিকেল কেয়ার হসপিটালেরং ২য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্পেশালাইজড  মেডিকেল কেয়ার হসপিটালের সিইও মাসুদ আহমেদ। সঞ্চালনা করেন হাসপাতালের পরিচালক সাব্বির হোসেন।
 
 মতবিনিময় সভায় স্বাস্থ্য সেবা খাতকে আরো উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেয়া দরকার এবং কিভাবে তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হয়।
 
মতবিনিময় সভায় আমন্ত্রিত পল্লী চিকিৎসকদের নিউরোলজিক্যাল সমস্যায় কি কি পদক্ষেপ নিতে হবে নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন,
 
আইসিইউ ব্যবস্থাপনা নিয়ে আইসিইউ বিভাগের প্রধান ডাঃ জিয়াউদ্দিন বুলবুল, গর্ভকালীন সময় প্রসূতি মায়ের সেবা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার জুলিয়া রহমান, বিভিন্ন রোগের বিষয়ে মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ মাহবুব ময়ূখ রিশাদ আলোচনা করেন। 
 
এছাড়াও হসপিটালের সেবা ও সার্বিক বিষয়ে মতবিনিময় করেন চিফ এক্সিকিউটিভ অফিসার ও পরিচালক মাসুদ আহমেদ, তিনি বলেন, স্পেশালাইজ মেডিকেল কেয়ার হসপিটাল প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় স্বল্পমূল্যে ICU,CCU,NICU,PICU, Dialysis সহ যে কোন সার্জারি ও সিজারিয়ান অপারেশন সফলভাবে প্রদান করছে।
 
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মারুফ হোসেন বলেন, স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটাল যাত্রাবাড়ী,ডেমরা,কদমতলী থানার টারশিয়ারি কেয়ার ও মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল। এখানে রোগীদের কোয়ালিটি ফুল চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার