আওয়ামী লীগ দুর্বল হলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেন,বাংলাদেশ, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ একই সূত্রে গাথা। এদেশের গণমানুষের সংগঠন আওয়ামী লীগ। আওয়ামী লীগ দুর্বল হলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের যে উন্নয়ন যাত্রা অব্যাহত আছে,আগামী দ্বাদশ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যাকে আবারো রাষ্ট্র ক্ষমতা আনার মাধ্যমে তা অব্যাহত রাখতে হবে। ।
৩ সেপ্টেম্বর ( রবিবার) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যমঞ্চ আয়োজিত "" দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমাদের করনীয় ''শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, বিএনপির উচিত নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নির্বাচনে অংশগ্রহন করা। বিএনপি নির্বাচনকে ভয় পায়। বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখল করা জিয়াউর রহমানের দল আর কেমন হবে? ক্ষমতায় আসতে জনগণের কাছে যান। ক্ষমতায় থাকতে দেশের অর্থ ও সম্পদ লুন্ঠন করেছেন। আর ক্ষমতায় আসতে না পেরে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন, তার মাফ চান। বিএনপিকে এদেশের মানুষ আর কোনোদিন ক্ষমতায় আনবে না।
তিনি বলেন এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী।
কোনো বিদেশী প্রভুরা এদেশের ক্ষমতার মসনদ বদল করাতে পারবেনা।ক্ষমতা পালাবদল করার শক্তি জনগণের হাতে। সেই জনগনের শতভাগ আস্থা জননেত্রী শেখ হাসিনার ওপর।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক জয়ন্ত আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, মাহবুব হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন
পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার
সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী
দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির
আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত