ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সদরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৩ দুপুর ৩:২৭

ফরিদপুরের সদরপুরে, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় সদরপুর থানা চত্বরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম সেবা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান, জিনিয়া নাজনীন কল্পনা।

এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, আপনাদের এলাকার মানুষকে ভালো রাখার জন্য আসুন আমরা একসাথে কাজ করি। বিট পুলিশিং মাধ্যমে আমাদের ছোট ছোট সমস্যা গুলি সমাধান করি। আমরা সবাই মিলে একটি ভালো সদরপুর উপহার দেই। আমাদের ছোট ছোট যে দ্বায়িত্ব আছে সেগুলা আমরা ভালোভাবে পালন করি, তাহলে আমরা ভালো থাকতে পারবো, বাল্যবিবাহ বিবাহ রোধে সকলে একত্রিত হই।
মাদক সমস্যা পুলিশের দ্বারা একা সমাধান করা সম্ভব না, আপনাদের সকলের সহোযোগিতায় মাদক নির্মুল করা সম্ভব। তিনি এসময় সকলকে নিয়ে স্লোগান দেন, মাদক ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিত।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন আল রশিদ।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক